নিজের দুই ছেলেকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করতেন এক দম্পতি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে এক দম্পতি, তাদের দুই ছেলে ও আরও একজনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় বিভিন্ন জেলা থেকে চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভবনে আটকে রাখা চার তরুণীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণীদের একজন গোপনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। ওই ফোনের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার এবং চার তরুণীকে উদ্ধার করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের ক্যামেরা, ছয়টি মোবাইল ফোন, একটি চাবুক, ছুরি, কাঁচি ও নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে তরুণীদের চাকরির প্রলোভন দেখিয়ে ওই ভবনে আনা হতো। পরে তাদের আটকে রেখে দুই ছেলের সহযোগিতায় পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করা হতো। এসব ভিডিও বিভিন্ন মাধ্যমে বিক্রি করে অর্থ উপার্জন করতেন ওই দম্পতি বলে অভিযোগ রয়েছে।

0 মন্তব্যসমূহ